সোনাইমুড়িতে ছাত্রদলের ত্রাণ সহায়তা অব্যাহত

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম

টানা পঞ্চম দিনের মতো বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ বিতরণ করেছেন ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন একটি দল মঙ্গলবার (২৭ আগস্ট) নোয়াখালীর সোনাইমুড়িতে প্রায় ৫০০ পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, তেল, পানি ও ওষুধ। বন্যা প্লাবিত পুরো এলাকায় ৬টি নৌকা দিয়ে দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত