বাংলাদেশের কাছে ১ বিলিয়ন ডলার পাবে ভারতীয় ৫ বিদ্যুৎ কোম্পানি 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:১৪ পিএম

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ভারতীয় পাঁচটি কোম্পানির বকেয়া এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে দেশটির ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারই কেবল পাবে ৮০০ মিলিয়ন ডলার। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতের বিদ্যুৎখাতের সাথে সংশ্লিষ্ট নির্বাহীদের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।

সংবাদমাধ্যম দুটিকে নির্বাহীরা বলেন, কোম্পানিগুলো বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে; যা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের সম্পর্ককে তুলে ধরছে। তবে বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের অংশীদারদের কাছে দায়বদ্ধ থাকায় এই পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না বলে সতর্ক করেছেন তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত