মশাবাহিত ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে এক ব্যক্তি বিরল মশাবাহিত ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) নিউ হ্যাম্পশায়ার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (ডিএইচএইচএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিসের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, ডায়রিয়া, খিঁচুনি, আচরণগত পরিবর্তন এবং তন্দ্রা। এটি গুরুতর স্নায়বিক রোগের কারণ হতে পারে, যেমন মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে ঝিল্লির প্রদাহ। 

সংক্রামিতদের মধ্যে প্রায় ৩০ শতাংশের মৃত্যুঝুঁকি রয়েছে। ১৫ বছরের কম এবং ৫০ বছরের বেশি ব্যক্তিরা উচ্চ ঝুঁকিতে রয়েছেন। বর্তমানে এ রোগের কোন ভ্যাকসিন বা চিকিৎসা নেই।

স্বাস্থ্যবিদরা মশার প্রজনন হ্রাস করতে বাড়ির আশপাশে ঝোপঝাড় ও পানি নিষ্কাষনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত