টাইফুন সানশাইনের সতর্কতা এবং সপ্তাহব্যাপী জাতীয় ছুটির প্রভাবে ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় জাপানের চালের বাজারে নজিরবিহীন ঘাটতি দেখা দিয়েছে। এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
জাপানে এ বছর গরম আবহাওয়া এবং পানির স্বল্পতার কারণে ফসলের উৎপাদনও কম হয়েছে। সেইসাথে রেকর্ড সংখ্যক পর্যটকদের ভ্রমণ বাজারে ঘাটতি তৈরি করেছে।
কৃষিমন্ত্রী তেতসুশি সাকামোতো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন আপনারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল কিনবেন না।
ধান জাপানি সংস্কৃতিতে গভীরভাবে জড়িত। এখনো জাপানিদের প্রিয় খাবার ভাত। প্রতি বছর সাত মিলিয়ন টন ধান উৎপাদন হয় জাপানে।
কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সেপ্টেম্বরে ধান কাটার নতুন মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
