র্যাবের হাতে গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আছেন। তাকে ডিএমপির বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক মন্ত্রী টিপু মুনশি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে নেওয়া হবে।
এর আগে গতকাল বুধবার (২৮ আগস্ট) টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড