প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুনভাবে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এদিন বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও র্দীঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও র্দীঘায়ু কামনায় দোয়া মাহফলি অনুষ্ঠিত হবে। একইভাবে সারা দেশেই বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত