চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপে মাছ ধরতে গিয়ে জাফর আহমদ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ আগস্ট) রাতে নদীতে ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার শরীরের অংশবিশেষ ঝলসে যায়।
প্রত্যক্ষদর্শী আলম জানান, হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই জাফরের নিথর দেহ পড়ে আছে। পাশে টর্চলাইট ও মাছধরার পলোটি ও পড়ে ছিল।
স্পেনে টমেটো ছোড়ার উৎসব