ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে একজনের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। 

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তবে বিজিবি বলছেন, বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে একজনের মৃত্যু হয়। বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিজিবি’র ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, তারা শুনেছেন। কিন্তু নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়া কথা তিনিও শুনেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত