এই গ্রীষ্মেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে গাস আটকিনসনের। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচেই ১২ উইকেট নিয়ে নজির গড়েন তিনি। তারপর থেকে যথেষ্ট ধারাবাহিকতা দেখাচ্ছেন অ্যাটকিনসন। এবার ফের চমক দিলেন তিনি, তবে এবার বল হাতে নয়, ব্যাট হাতে।
লর্ডসের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন তিনি। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে আটকিনসনের নাম।
লর্ডসের মাঠে টেস্ট ম্যাচে যারা শতরান করেন, তাদের নাম খোদাই হয় বিশেষ গ্যালারিতে। ৫১টি শতরান করেছেন শচিন টেন্ডুলকরের, কিন্তু লর্ডসে করতে পারেননি। সেই কীর্তিই করে দেখালেন ইংল্যান্ডের পেস বোলার। অবশ্য আজকের পর তাকে ‘অলরাউন্ডার’ হিসেবে আখ্যা দেওয়া যেতেই পারে।
প্রথম দিনের শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন অ্যাটকিনসন। তাকে সঙ্গ দিচ্ছিলেন আর এক পেসার ম্যাথিউ পটস। শুক্রবার সকালে পটস ২১ রানে আউট হয়ে গেলেও টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফেলেন অ্যাটকিনসন। এই ইনিংস একেবারে ওয়ান ডে-র ঢংয়ে খেললেন তিনি। শেষ পর্যন্ত ১১৫ বলে ১১৮ রানে থামলেন ইংলিশ ক্রিকেটার। তার ইনিংসে ছিল ১৪টি চার এবং চারটি ছয়।
বৃহস্পতিবার টেস্ট কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি করে স্যর অ্যালিস্টার কুককে স্পর্শ করেছেন জো রুট। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট শতরানে এখন তারা যুগ্মভাবে শীর্ষস্থানে। বিশেষ এই কীর্তি তিনি উৎসর্গ করেন এ মাসের গোড়ায় প্রয়াত গ্রাহাম থর্পের উদ্দেশে।
লম্বা সময়ের জন্য টেস্ট খেলবেন না রশিদ খান
‘গোল হলো কেচাপের মতো: কখনো বের হয়, কখনো হয় না’
বিপিএলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ফারুক
পাকিস্তানের একমাত্র সমস্যাই যেন বাবর: রমিজ রাজা