রাশিয়ার হামলা প্রতিহত করার সময় পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। এতে বিমানটির পাইলট ওলেকসি মেস নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। কিয়েভ জানায়, গত সোমবার ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আঘাত করার জন্য নিয়োজিত ছিলেন। পরে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, নিজের জীবনের বিনিময়ে ওলেকসি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের বহু মানুষকে বাঁচিয়েছেন।
