সংবিধান সংশোধনে গণফোরামের ২১ প্রস্তাবনা

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম

সংবিধান সংশোধনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২১টি প্রস্তাবনার কথা জানিয়েছে গণফোরাম। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেখানে এসব প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে সুনির্দিষ্টভাবে ২১টি প্রস্তাবনা দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য প্রধান উপদেষ্টা আমাদের মতামত চাইলে আমরা লিখিতভাবে সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠানোর বিষয়ে জানিয়েছি।

কামাল হোসেন অসুস্থ থাকায় তার পক্ষে গণমাধ্যমে কথা বলেন সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, রাষ্ট্রের পাচারকৃত টাকা ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। এছাড়াও ৫ তারিখের পর আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা দ্রুত স্বাভাবিক করতেও আমরা বলেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত