পাবনার ঈশ্বরদীতে অপহরণের ৭ দিন পর মো. সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) ঈশ্বরদী শহরের রহিমপুর গোরস্থান সংলগ্ন একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ছেলে আল-আমিন হোসেন জানান, ‘গত ২৪ আগস্ট রাতে রূপপুর প্রকল্পের ডিউটি শেষ করে তার বাবা আর বাড়ি ফেরেনি। পরে তার বাবার মুঠো ফোন থেকে কল দিয়ে অজ্ঞাত পরিচয়ে অপহরণের কথা বলে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। টাকা না দিলে তার বাবাকে হত্যা করে লাশ ফেলে রাখা হবে বলেও জানানো হয়। পরের দিন পরিবারের স্বজনদের সাথে পরামর্শ করে ঈশ্বরদী থানায় একটি নিখোঁজ ডায়রী করেন করা হয়।’
মরদেহ উদ্ধার হওয়া বাসার মালিক বলবুল হোসেন জানান, ‘গত ২২ আগস্ট অজ্ঞাত দু’জন স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ির ৪র্থ তলা ভাড়া নেওয়ার একদিন পর ২৪ আগস্ট আমি তাদের বাসায় গিয়ে অগ্রীম ভাড়া বাবদ ৪ হাজার টাকা ও তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসি। এরপর গত ২৮ আগস্ট থেকে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ওই দম্পতির নেওয়া বাসার দরজা তালা লাগানো ছিল। শুক্রবার রাতে ওই ভাড়াটিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়। শনিবার সকালে স্থানীয়দের পরামর্শে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে নিহতের লাশ সনাক্ত করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ‘নিহত সিরাজুল নিখোঁজ হওয়ার পরপরই পুলিশ তার পরিবারের সদস্যদের নিয়ে তদন্তে নেমেছিলো। কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জরিত অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু