বগুড়ার সান্তাহারে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহীদ (১৩) নামে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় বিদুৎ অফিসের সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ী করছেন এলাকাবাসী।
নিহত ওই শিশু দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিল।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলার সান্তাহার সীমানার দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।
স্থানীয়রা জানান, গত শনিবার (৩১ আগস্ট) দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনি পরিবর্তনের কাজ করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। সকালে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিলেন ওই শিশু। এ সময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানি বিদ্যুতায়িত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় দোষীদের বিচার দাবি করেন। কয়েকঘ ন্টা পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।
বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে চায়না কোম্পানি।
সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা : স্বাস্থ্য উপদেষ্টা