স্কুলের পিয়নের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের ছাত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে স্কুলেরই এক পিয়ন। বিষয়টি জানাজানি হলে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাই ভয়ে কাউকেই ঘটনার কথা জানায়নি সে। ঘটনার পাঁচ মাস পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী। ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এক দিন রাতে টয়লেট সারতে ঘরের বাইরে বেরিয়েছিল ওই কিশোরী। তখনই দুই যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একজন তারই স্কুলের পিয়ন। ওই ছাত্রীকে আগে থেকেই চিনত সে। কিশোরীকে কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় তারা। এর পর ওই পিয়ন কিশোরীর মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। এ সময় সময়টা বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল সঙ্গী যুবক।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স ১৩। ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। বিষয়টি জানাজানি হলে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাই ভয়ে কাউকেই ঘটনার কথা জানায়নি সে। কিশোরী যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তখন বিষয়টি জানতে পারে তার পরিবার। এর পরেই থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও পকসো আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। এখনও চলছে তদন্ত। শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত