স্কোয়াডের শক্তির বিচারে প্রতিপক্ষকে আগে এগিয়ে রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়েও সেটির প্রমাণ মিললো। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। জোড়া গোল করেন লুইস দিয়াজ।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের সপ্তম মিনিটে ৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের শট ম্যানইউয়ের এক খেলোয়াড় গোল লাইন থেকে ফিরিয়ে দিলেও গোললাইন টেকনোলজি গোলের সংকেতই পাঠায় রেফারির ঘড়িতে।
কিন্তু ভিএআরে সেটি বাতিল হয়। আক্রমণ গড়ে ওঠার মুহূর্তে অফসাইডে ছিলেন মোহাম্মদ সালাহ!
তবে সালাহই শেষ পর্যন্ত লিভারপুলের জয়ের অন্যতম নায়ক হন। এবারের প্রিমিয়ার লিগে অলরেডদের টানা তৃতীয় জয়ের ৩ গোলেই অবদান রেখেছেন মিশরীয় এই ফরোয়ার্ড। লুইস দিয়াজের দুই গোলে অ্যাসিস্ট করেন। আর দলের তৃতীয় গোলটি নিজেই করেন।
বড় জয়ে সিরিজ ইংল্যান্ডের