রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষা বাতিল সম্পর্কে গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রবিবার গণমাধ্যেমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘গত ০৫ জুলাই রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী বিভিন্ন ক্যাটাগরির গঈছ টাইপ লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস সম্পর্কে বেসরকারি টিভি চ্যানেল ২৪ এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার প্রেক্ষিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত রিপোর্টে প্রশ্ন ফাঁস প্রমাণিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হলো। পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
প্রকৃত সত্য তথ্য হলো, এ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় থেকে জারি করা হয়নি। এই বিজ্ঞপ্তিটি ভূয়া/বানোয়াট বিজ্ঞপ্তি। উক্ত পরীক্ষা সংক্রান্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। তদন্ত কমিটি এখনো রিপোর্ট প্রদান করে নাই এবং এ পরীক্ষা বাতিল সংক্রান্ত তথ্যাদি সঠিক নয়। বিজ্ঞপ্তি
