শিরীন শারমিনের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

পদত্যাগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগ গ্রহণ করেছেন। আজ সোমবার (সেপ্টেম্বর ০২) রাষ্ট্রপতির কার্যালয় স্পিকারের পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকার পদ হতে পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতি কর্তৃক ১৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ/২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে গৃহীত হয়েছে এবং উক্ত তারিখে কার্যকর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত