এ মাসেই ঢাকা আসছেন ডোনাল্ড লু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এই সফর। কূটনৈতিক সূত্রগুলো লুয়ের এই সফরের তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায়। এজন্যই প্রতিনিধি দলটি আসছে। সবকিছু ঠিক থাকলে এ মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যোগদানের আগেই মার্কিন প্রতিনিধি দল আসবে। 

যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর প্রতিনিধি বলে থাকবেন। 

প্রসঙ্গত, এর আগে গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন লু।  ৫ই আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর ডোনাল্ড লু তথা যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটি হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত