বুধবার থেকে সব হাসপাতালে স্বাভাবিক সূচিতে চিকিৎসা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে সারা দেশের হাসপাতালের চিকিৎসা সেবা। অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে হাসপাতালের পরিচালকের আশ্বাসে পর এ সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বর্হিবিভাগে ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় ডা. আহাদ বলেন, পরিচালক মহোদয়ের আশ্বাসে আগামীকাল থেকে সারা দেশের হাসপাতালে স্বাভাবিক নিয়মে চলবে হাসপাতাল। তবে স্বাস্থ্য উপদেষ্টা মহদোয় স্বাস্থ্য সুরক্ষা ও নিরপাত্তার জন্য স্বাস্থ্য পুলিশের বিষয়টি মিডিয়ার মাধ্যমে ঘোষনা দিবে বলে আসা করি। তবে তিনি বলেছেন একটু সময় দিতে হবে।

এর আগে গতকাালের ঘোষনা অনুযায়ী সকাল ৮থেকে সকাল ১০টা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসুচি পালন করে। পরে ১০টা থেকে চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত