ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। এ বিষয়ে শুরু থেকেই পাল্টাপাল্টি দোষারোপ চলছে প্রধান দুই দল বিজেপি ও তৃণমূলের মধ্যে।
এবার এই রেষারেষির জেরেই নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেননি বিধায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ নিয়ে ভাষণের সময় মমতা এ দাবি করেন।
এ সময় অপরাজিতা বিল নিয়ে বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করে বসেন ক্ষমতাসীন দল বিজেপিকে। তিনি বলেন, ‘অপরাজিতা বিল একটা ইতিহাস হয়ে থাকল। কেন্দ্রীয় সরকারকে আইন করতে বলা হয়েছিল, কিন্তু সেই কাজটা করতে পারেননি প্রধানমন্ত্রী। রাজ্য সরকার এটা করে দেখাল।‘
মমতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা। তিনি দেশের নারীদের সুরক্ষা দিতে পারেননি। রক্ষা করতে পারেননি তাঁরা। তাই তাঁর পদত্যাগ করা উচিত। ইস্তফা দেওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।‘
মুখ্যমন্ত্রী জানান, কয়েকটি কারণে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ আনা হয়েছে। প্রথমত, ধর্ষণের বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করা। দ্বিতীয়ত, তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া দ্রুত করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই বিধানসভায় বিজেপির বিধায়কদের হট্টগোল শুরু হয়। তিনি উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলছিলেন। কিন্তু লাগাতার হট্টগোল করতে থাকেন বিজেপি বিধায়করা।
এ সময় তাঁরা মমতার পদত্যাগের দাবি তোলেন। তারই মধ্যে গলার সুর উঁচু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদিকে পদত্যাগ করতে বলুন।
ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি