নাদিয়া আনোয়ার এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ এএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারপারসন নাদিয়া আনোয়ার। তিনি মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা উইভলব লিমিটেডেরও চেয়ারপারসন। এ ছাড়া আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের পরিচালক। তিনি ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত ম্যাক লুব্রিকেন্টসের বাংলাদেশে একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত