শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় বিক্ষোভ করছেন একটি সিরামিক কারখানারা শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নয়নপুরের ধনুয়া গ্রামের আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা বকেয়া পরিশোধ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে। এ সময় মহাসড়কের দুপাশের দুটি লেন বন্ধ করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলছেন। তারা মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে চেষ্টা করছেন।

প্রক্ষদর্শীরা জানান, সকাল পৌঁনে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়। পরে তারা একযোগে মহাসড়কে নেমে আসে। সিরামিক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে মহাসড়ক বন্ধ করে দেয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি লেনে অবস্থান করে বিক্ষোভ বিক্ষুব্দ শ্রমিকরা।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। দুপুর সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান করছিল। তবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

আন্দোলরত শ্রমিকরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের ইনক্রিমেন্ট সুবিধা ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলে নামেন তারা। নানা সময় বকেয়ে দিতে কর্তৃপক্ষ টালবাহা করছে। তাদের দাবি বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

কারখানার ল্যাব ইঞ্জিনিয়ার দিপেন সাহা বলেন, আমাদের লিখিত ৮ টি দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ মেনে নিয়ে নোটিশ জারি করলেই আমরা মহাসড়ক ছেড়ে দিব। আমাদের কারখানায় চাকরিরত ভারতীয় নাগরিকদের চাকরিচ্যুত করে দেশে পাঠিয়ে দিতে হবে।’

তবে এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। নিরাপত্তা কর্মীরা কারখানার ভিতরে ঢুকতে দেয়নি। ফলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের (এডিশনাল এসপি) পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, আমরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবিগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হবে। তবে এখনো শ্রমিকরা মহাসড়কে অবস্থা করছে ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত