রাজধানী কদমতলী মেরাজনগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ পরিদর্শক হৃদয় কুমার পোদ্দার উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেরাজনগর বি-ব্লক শাহী মসজিদের সামনের কাঁচা রাস্তার উপর অজ্ঞাতনাম দুষ্কৃতিকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
