ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন সুজিত চ্যাটার্জি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন সুজিত চ্যাটর্জি বাপ্পি। আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বরাবর এ পদত্যাগপত্র পাঠান তিনি। ২০১৯ সালের জুলাইতে এই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

সম্প্রতি গত ১৩ আগস্টের আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত সকল আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে ৭৫ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন দেয় আইন ও বিচার মন্ত্রণালয়। এদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুজিত চ্যাটার্জি নতুন করে নিয়োগ পান।

সুজিত চ্যাটার্জি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনিসহ নিয়োগপ্রাপ্ত ৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৫ জনের বেশি সহকারী অ্যাটর্নি জেনারেলকে বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী হিসেবে আখ্যায়িত করে তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’র আইনজীবীরা। তাদের নিয়োগ বাতিলের দাবিতে গত ১ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন ৩০ জনের বেশি আইনজীবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত