খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান সারাহ কুক।

ফিরোজায় আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত