গাজায় অস্ত্র চোরাচালান ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনীকে অবশ্যই মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত এলাকা ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে মাত্র একটি শর্তে সেখান থেকে ইসরায়েলি সেনা সরানো যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (৪ সেপ্টেম্বর) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশী সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন নেতানিয়াহু। খবর রয়টার্স এবং আল জাজিরা।
তিনি বলেন, ইসরায়েল তখনই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে যখন ফিলাডেলফি করিডোরকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস লাইফলাইন হিসেবে ব্যবহার করতে পারবে না।
তিনি আরও বলেন, "এটা না হওয়া পর্যন্ত আমরা সেখানে আছি।"
একটি চুক্তির প্রথম পর্যায়ে তথাকথিত ফিলাডেলফি করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করেছেন নেতানিয়াহু। চুক্তিটি ৪২ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের দাবি, এই চুক্তির পর স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে এই নিশ্চয়তা দিতে হবে যে, যুদ্ধের পরে যারাই গাজা শাসন করুক না কেন তারা করিডোরটিকে হামাসের জন্য অস্ত্র ও সরবরাহ চোরাচালানের পথ হিসেবে ব্যবহার করা থেকে প্রতিরোধ করতে সক্ষম হবে।
নেতানিয়াহু বলেছিলেন, ‘কাউকে সেখানে থাকতেই হবে।’
ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবর হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "সেখানে এমন কাউকে নিয়ে আসুন যে কাগজে বা কোথায় নয়। দিনের পর দিন সেখানে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি রোধ করতে পারবে।
ফিলাডেলফি করিডোর, মিশরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত। গাজায় যুদ্ধ থামাতে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তির অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই করিডোরের নিয়ন্ত্রণ। কারণ হামাস এবং ইসরায়েল দুই পক্ষই এই করিডোরের নিয়ন্ত্রণ চায়।
ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সৈন্যরা হামাসের কয়েক ডজন সুড়ঙ্গ আবিস্কার করেছে জানিয়ে এই করিডোরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য জোর দিয়েছেন নেতানিয়াহু। এই করিডোর হামাস অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যবহৃত করে থাকে বলে অভিযোগ ইসরায়েলের।
রুশ গণমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থা যুক্তরাষ্ট্রের