স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তা ঢাকার বাইরে বদলি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাকে ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। এ ছাড়া আরও তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

এর মধ্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদকে রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে বদলি করা হয়েছে। সেই পদে আনা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে।

অধিদপ্তরের উপপরিচালক (পার-১) ডা. মো. মাসুদ পারভেজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে, অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে ওএসডি থাকা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক, অধিদপ্তরে ওএসডি হয়ে থাকা ডা. মাহবুব আরেফীন রেজানুরকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএইচটিতে সংযুক্ত করে ওএসডি করে রাখা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিবিএইচসির প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস) ডা. মো. ফারুক হোসেনকে ওএসডি করে ময়মনসিংহ আইএইচটিতে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত