শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিজভী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তার সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার ।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগষ্ট দেশে ফিরেন। শেখ হাসনিার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত