সড়ক দুর্ঘটনায় আহত মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বুধবার (৪ সেপ্টম্বর) রাত ১১টার দিকে শহ‌রের শাহ মোস্তফা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাকির হোসেন জানান, রাত ১১টার দি‌কে শহ‌রের শাহ মোস্তফা সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির এক‌টি টমটম তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে তখন তিনি রাস্তার মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যান।

তিনি বলেন, দুর্ঘটনায়, হাত এবং বুকে প্রচণ্ড আঘাত পেয়েছি। দুই হাতে ১১টি সেলাই লাগে। সুস্থতার জন‌্য সবার দোয়া চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত