কুষ্টিয়ায় ইজিবাইক ও রিকশাচালকদের পাঁচ দফা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

কুষ্টিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাচালকদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মজমপুর গেটে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ভ্যান সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম।

মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি। কথা বলেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামও।

বক্তারা ইজিবাইকের লাইসেন্স ফি সাড়ে ৬ হাজারের স্থলে ১ হাজার ৫০ টাকা এবং রিকশা ভ্যানের লাইসেন্স ফি ২ হাজার টাকার স্থলে ৫০০ টাকা করার দাবি জানান। এ ছাড়া এসব যানবাহনের নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ করে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত