বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রীতি আরো মজবুত করতে দেশের সকল ফরম থেকে কে কোন ধর্মাবলম্বী সেই অপশন তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলায় রাবান উচ্চ বিদ্যালয় দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘দেশের মানুষের একটাই পরিচয় তারা বাংলাদেশি। কে কোন ধর্মের সেটি বড় কথা নয়। ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, ছাত্র জনতা বাংলাদেশে স্বাধীনতা পুন: প্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেউ যেন কলুষিত করতে না পারে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিলটন, রাবান দূর্গা মন্দির কমিটির সভাপতি জাদব কর প্রমুখ।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩৫ প্রত্যাশীদের