গত এক বছর ধরেই এই তিনটি নাম বারবার একসঙ্গে উচ্চারিত হয়ে আসছে। বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে। সেই বিশ্বকাপ থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর পেছনে দায়ী করা হয় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানকে। এই দুজনের সঙ্গে তামিমের সম্পর্ক আদায়-কাঁচকলায়। তাই এ দুজন থাকতে তামিম যে আর ক্রিকেটে ফিরছেন না- অবস্থাদৃষ্টে সেরকমই মনে হচ্ছে।
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন তামিম। এরপর বহুবার শোনা গেছে, হাথুরুসিংহ কোচ হিসেবে থাকলে তিনি আর ক্রিকেট খেলবেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, তামিম আরও ২-৩ বছর খেলা চালিয়ে যাক কিংবা বোর্ডে আসুক। কিন্তু তামিম ইকবাল তার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে এখনো নিশ্চুপ।
এদিকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর হাথুরুসিংহের চাকরি টিকে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া রাজনৈতিক কারণ ও খুনের মামলায় দেশে ফিরতে না পারা সাকিব আল হাসানকেও সমর্থন দিয়েছে বোর্ড। তিনি যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে গিয়ে সিরিজ খেলবেন। এই দুই কারণে তামিমের জাতীয় দলে ফেরা আরও কঠিন হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতের বিপক্ষে সাকিব যখন মাঠে নামবেন, ড্রেসিংরুমের বারান্দায় তখন চন্ডিকা হাথুরুসিংহে থাকবেন দর্শকের ভূমিকায়। শোনা যাচ্ছে, তামিমও থাকবেন এই সফরে। তিনি নাকি ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে তামিম ইকবালকে স্বাচ্ছন্দ্য দেখা গেছে। তাই ভারতের মাটিতে সাকিব আল হাসানরা করবেন ব্যাট বলে লড়াই, আর তামিম টিভির পর্দায় সেটি বিশ্লেষণ করবেন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেষ্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপরে ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৯ এবং ১২ অক্টোবর। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির এবং অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলী
‘প্রকৃতির চাপে’ ক্রিস ওকস হলেন অফ স্পিনার!
অশালীন অঙ্গভঙ্গি করেও যেভাবে নিষেধাজ্ঞা থেকে বেঁচে যান কোহলি