একটা সময় ক্রিকেট মাঠে ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির নানা কার্যকলাপ বেশ বিতর্কের জন্ম দিত। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি, স্লেজিং থেকে দর্শকদের সঙ্গে বিবাদে জড়ানো কোহলির জন্য ছিল ‘স্বাভাবিক’ বিষয়! ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল ২০১২ সালের সিডনি টেস্টে। ওই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করেও নিষেধাজ্ঞার শাস্তি থেকে বেঁচে গিয়েছিলেন কোহলি।
ওই সফরের দ্বিতীয় টেস্ট ছিল সিডনিতে। দর্শকদের বিদ্রুপ সইতে না পেরে তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন কোহলি। মেজাজ হারিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে তীব্র সমালোচনার মুখেও পড়েন সাবেক ভারত অধিনায়ক। আইসিসির নিয়ম অনুযায়ী কোহলির ৫০ শতাংশ পারিশ্রমিক কাটা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, কীভাবে তিনি নিষেধাজ্ঞা থেকে বেঁচে গিয়েছিলেন।
কোহলির ভাষায়, ‘সিডনিতে অস্ট্রেলীয় দর্শকদের বিদ্রুপ আমি আর মেনে নিতে পারছিলাম না। তাই আমি কিছু অশালীন অঙ্গভঙ্গি করি। সেই সময় মনে হয়েছিল, আমি খারাপ কিছু করছি না। পরেরদিনই ম্যাচ রেফারি আমাকে তার ঘরে ডাকেন। আমিও প্রশ্ন করি যে, কী করেছি? তিনি জানতে চান বাউন্ডারি লাইনে কী ঘটেছিল? আমিও বলি যে, দর্শকেরা আমাকে প্রচণ্ড বিদ্রুপ করছিলেন।’
কোহলি বলেন, ‘আমার সামনে হঠাৎ তিনি কয়েকটি খবরের কাগজ এগিয়ে দেন। প্রত্যেকটি সংবাদপত্রের প্রথম পাতায় আমার ছবি প্রকাশিত হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল সেই অঙ্গভঙ্গি। পরিস্থিতির গুরুত্ব অনুভব করি আমি তখনই অনুরোধ করি যে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পরের ম্যাচে নিষিদ্ধ করবেন না। আমি দ্রুত ক্ষমা চেয়ে নেওয়ায় বেঁচে গিয়েছিলাম। নাহলে হয়তো নিষিদ্ধ হতেও পারতাম। এটা থেকে পরবর্তী সময় বড় শিক্ষা নিয়েছিলাম।’
বাবরকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে যা বললেন পিসিবি প্রধান
ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা
টিভিতে আজ যেসব খেলা