বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন।
দেশ রূপান্তর : গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রধান চ্যালেঞ্জগুলো কী বলে মনে করছেন?
সারজিস আলম : এই মুহূর্তে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে দেশের প্রায় সব ব্যবস্থাকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গেছে। সেসব ব্যবস্থা সংস্কার করতে হবে। ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি ব্যবস্থার সঙ্গে জড়িত অধিকাংশ মানুষকে তাদের ফ্যাসিস্ট চিন্তাভাবনা, ক্ষমতার অপব্যবহার দিয়ে প্রভাবিত করেছে। মানুষের মন, চিন্তাভাবনা ও মগজ থেকে সেই ফ্যাসিস্ট চিন্তাগুলো বের করে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো মানুষের ভেতরে ছড়িয়ে দিতে হবে। আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো ব্যক্তিগত জায়গা থেকে নিতে হবে। পাশাপাশি ১৬ বছরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেটি পূরণের জন্য নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। সেই সময়টুকু অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রসহ সবাইকে দিতে হবে। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।
- গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রধান চ্যালেঞ্জগুলো কী বলে মনে করছেন?
- সরকার পতনের পর রাষ্ট্র কাক্সিক্ষত সফলতা পেতে শুরু করছে কি না?
- রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘যৌক্তিক’ সময়কে আপনারা কীভাবে ব্যাখ্যা করেন?
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী?
বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন এখানে
আগে কাঠামো পরে দলের চিন্তা