মোরসালিনের সঙ্গে শাহরিয়ার ইমন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

ভুটানের সঙ্গে দ্বিতীয় ম্যাচের একাদশেও নেই জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্ব করেছিলেন তপু বর্মণ। আজ করবেন সিনিয়র সোহলে রানা।

কোচ হাভিয়ের কাবরেরা দ্বিতীয় ম্যাচে একাদশে দু'টি পরিবর্তন এনেছেন। ফরোয়ার্ড রাকিব হোসেন ইনজুরিতে। তার পরিবর্তে শাহরিয়ার ইমনকে সুযোগ দিয়েছেন কোচ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে এনেছেন।

গোলপোস্টের নিচে মিতুল মারমাই রয়েছেন। ডিফেন্সে তপু বর্মণ ও শাকিলের দুই পাশে ইসা ফয়সাসল ও সাদ উদ্দিন। মিডফিল্ডে নেই নিয়মিত অধিনায়ক জামাল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের জায়গায় আছেন সোহেল রানা। তার সঙ্গী হিসেবে আছেন হৃদয়। দুই উইংয়ে রয়েছেন ফাহিম ও আরেক সোহেল রানা। গত ম্যাচে বাংলাদেশকে জেতানো শেখ মোরসালিনের সঙ্গে এই ম্যাচের একাদশে রয়েছেন শাহরিয়ার ইমন। 

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত