ঘাটাইলে রাস্তার পাশে বৃদ্ধের মরদেহ, পুকুরে যুবকের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন ইমন। সে কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

অপরদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার উপপুলিশ পরিদর্শক রুবেল রানা জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত