একযোগে দেশের অধস্তন আদালতের ২১৯ বিচারককে বদলির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪৭ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৬ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন বিচারককে বদলি করে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ বদলির আদেশ হয়েছে বলে আজ রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বদলি করা ৫০ জন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/ দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তা/ জেলা ও দায়রা জজের কাছে ১২ সেপ্টেম্বর বর্তমান দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ পদমর্যাদার দুজন বিচারককে একই ভাবে ১৭ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি করা অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জেলা ও দায়রা জজ/ মহানগর দায়রা জজ/ দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এ ছাড়া যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ/ ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতি পেলেন ৩১ বিচারক
এদিকে অধস্তন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে, ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এবং ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে
শিক্ষকের চড়ে ছাত্রের গালে শ্বেতরোগ!
ট্রেন চালানোর জন্য ৩ চালকের সংঘর্ষ, ভিডিও ভাইরাল