পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন জসিম উদ্দিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসিম উদ্দিন। গতকাল রবিবার সকালে এ দায়িত্ব গ্রহণ করে নিয়মিত কার্যক্রম শুরু করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর দুপুর ১২টায় তিনি মন্ত্রণালয়ের সব কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা মো. জসিম পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন ১৯৯৪ সালে।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাদার এই কূটনীতিক জসিম উদ্দীন তার কর্মময় জীবনে ওয়াশিংটন, ইসলামাবাদ, টোকিও ও দিল্লিতে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ¯স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. জসিম উদ্দিন যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত