ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রুহুল আমীন (৩০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমীন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি একজন এনজিও কর্মী ছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে যশোর থেকে মোরসাইকেলেযোগে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল রুহুল। সে সময় পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ তার লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মানিক চন্দ্র গাইন এতথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। রুহুল আমীন ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
