বিচ্ছেদের খবরে দীপংকর দীপনের স্ত্রীর বিস্ফোরক মন্তব্য 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

বিচ্ছেদের পথে হেঁটেছেন 'ঢাকা অ্যাটাক' খ্যাত নির্মাতা দীপংকর দীপন।  ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিজেই জানিয়েছেন তিনি। এর পরপরই বিচ্ছেদ নিয়ে নিজের অনুভূতি সোশ্যালে শেয়ার করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দীপনের স্ত্রী সংযুক্তা মিশু।

মিশু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছ। অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছ।’
 
তিনি আরও লেখেন, ‘আমার দৃষ্টিকে টেনে-হিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছ। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহী করা হয়, তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর; কিন্তু তোমার ক্ষমা মঞ্জুর না, সত্যিই না।’


 
এরপরই অনুরোধ জানিয়ে মিশু লেখেন, ‘পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’

জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা বসবাস করছিলেন এই দম্পতি। গত বছর এক নায়িকার একটি পোস্টকে ঘিরে তাদের দূরত্বের বিষয়টি সামনে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত