রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে রাস্তায় রয়েছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সড়কে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, ছয় দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
যেভাবে ৫ কেজি ওজন কমালেন তমা মির্জা
জন্মদিনের অক্ষয়ের রহস্যময় ছবি!