কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার খেলতে নেমে এক প্রান্ত ধরে টানা বল করলেন সাকিব আল হাসান। উইকেট পেলেন ২১.৩ ওভারে গিয়ে।
টনটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সমারসেট। সারের হয়ে সাকিব বল হাতে পান একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। লাঞ্চ পর্যন্ত ১২ ওভার বল করেন সাকিবে। অন্যপ্রান্তের বোলাররা উইকেট পেলেও তিনি পাচ্ছিলেন না। শেষপর্যন্ত ২২তম ওভারের তৃতীয় বলে সাকিব টম আবেলকে ৪৯ রানে বোল্ড করে উইকেটের উদযাপনে মাতেন। সাকিব শেষপর্যন্ত ২৮ ওভার টানা বল করে থামেন। তার প্রথম স্পেল দাড়ায় ২৮-৭-৭৯-১।
এর আগে সকালে সাকিবকে কাউন্টি ক্যাপ দিয়ে বরণ করে নেন সারের ক্রিকেট ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট।
মুশতাক অনুপ্রেরণাদায়ী, বললেন মিরাজ