ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

বরগুনা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনতা।

সোমবার ( ০৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলা শহরের সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র-শিক্ষকসহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত আনোয়ার তুমপা এই উপজেলায় যোগদানের পর থেকে মানুষের সেবায় কাজ করেছেন। তিনি ভূমিহীন, অসহায়,হতদরিদ্রদের পাশে সরকারি অর্থ ও নিজস্ব অর্থ দিয়ে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন মানুষদের । তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।

বক্তারা আরও বলেন, ইউএনও সিফাত আনোয়ার তুম্পাকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা। যদি ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেয় বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, ইউপি চেয়ারম্যান ফরাজী ইউনুচ, ইউপি চেয়ারম্যান ফারুক খান, জামায়েত ইসলামি নেতা জালাল পিয়াদা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, রাখাইন নেতা মংচিন থান, শিক্ষক জসিম উদ্দিন মিঠুসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত