সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত