বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দুইজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান এবং একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বব) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ইউজিসির পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবে।
এতে আরও বলা হয়েছে, তাদের অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন ভাতা প্রাপ্য হবেন কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন। এ নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
পাবনায় স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যা, স্বামী আটক