সোনারগাঁয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ভূইয়া রিসোর্টে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.  মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক মোমেন খাঁন, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান মুন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত