বাংলাদেশ দলের ভারত সফরে দুটি ভেন্যুতে খেলা চালাকালে একটি ধর্মীয় সংগঠন হামলার হুমকি দিয়েছে। তবে এ নিয়ে দুর্ভাবনার কিছু দেখছে না বিসিবি। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহর কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে বলে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের ফারুক আহমেদ জানান, 'বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে কথা হয়েছে আমার। আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়। তার পরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরাও আশা করি কোনো সমস্যা হবে না।'
ভরতে সিরিজ খেলতে আগামী রবিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। ২৭ ডিসেম্বর কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট, ৬ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজ শুরু গোয়ালিয়রে। দ্বিতীয় টেস্ট ও কানপুরে টি-টোয়েন্টি এই দুটি ম্যাচেই ঝামেলা পাকানোর হুমকি দিয়ে রেখেছে অখিল ভারত হিন্দু মহাসভা।
১৯১৫ সালে গঠিন ধর্মীয় এই সংগঠনটির দাবি ছিল, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। দাবির পেছনে কারণ হিসেবে কারণ হিসেবে সংগঠনটি বলেছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও নৃশংসতা চালানো হয়েছে।
আল হিলালের চ্যাম্পিয়নস লিগ দলে নেইমার
টি–টোয়েন্টির 'মারদাঙ্গা' জাকের কেন টেস্ট দলে