খুলনায় অপহৃত কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

খুলনা থেকে অপহৃত এক কিশোরীকে (১৫) ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী কাজল মোড়ল আকাশকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে খুলনা থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে ঐ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (সিটি এসপি) উপকমিশনার রাশিদা বেগম জানান, ‘গত ২১ আগস্ট দুপুরে খুলনা শহর থেকে কিশোরীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শণের মাধ্যমে জোরপূর্বক প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গত ২৭ আগস্ট ভিকটিমের পিতা মো. মিজানুর রহমান খুলনা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত