কোহলি ‘শাহেন শাহ’, সৌরভ ‘টাইগার’, দ্রাবিড় ‘পারফেকশনিস্ট’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

মানুষ মাত্রই আলাদা। প্রতিটি মানুষের মাঝে ভিন্নতা আছে। ক্রিকেটারদেরকেই দেখুন না, একেকজন একেক ক্ষেত্রে অনন্য হয়ে ওঠার চেষ্টা করেন। সেই ক্রিকেটারদের যদি বলিউডের কোনো চরিত্রের সঙ্গে তুলনা করা হয়- তাহলে কেমন দাঁড়াবে ব্যাপারটা? ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি এমনই একটি গেম শোয়ের মুখোমুখি হয়েছিলেন। 

খেলার নিয়ম অনুযায়ী, ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বলিউডের কোনো বিখ্যাত চরিত্র দিয়ে বোঝাতে হবে। তো গম্ভীরের চোখে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার হলেন ‘দাবাং’। সালমান খান অভিনীত চরিত্রটি অসম সাহসী হিসেবে দেখা হয়। আরেক সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে অভিহিত করেছেন ‘বাদশা’ বলে। এছাড়া সৌরভ হলেন ‘টাইগার’, দ্রাবিড় ‘মিস্টার পারফেকশনিস্ট’। 

কিছুদিন্ আগে আগে অবসর নেওয়া শিখর ধাওয়ান জাতীয় দলে ‘গব্বর’ নামেই পরিচিত। গম্ভীরও তাকে আমজাদ খান অভিনীত বিখ্যাত এই চরিত্রটিই দিয়েছেন। তার চোখে বিরাট কোহলি হলেন ‘শাহেন শাহ’, আর যশপ্রীত বুমরা ‘খিলাড়ি’। বলিউডে শাহেন শাহ বলা হয় অমিতাভ বচ্চনকে, আর ‘খিলাড়ি’ হিসেবে পরিচিত অক্ষয় কুমার। সবশেষে গম্ভীর নিজের উপাধি দিয়েছেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত