গভীর রাতে ‘বেডরুমের’ ছবি দিলেন শ্রীময়ী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

টলিউডে অভিনেতা কাঞ্চন ও তার স্ত্রী শ্রীময়ীকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে বিয়ের পর থেকে তাদের নিয়ে যত আলোচনা হয় তার চেয়ে বেশি হয় সমালোচনা। যদিও কারও কথায় গুরুত্ব দিতে রাজি নন তারা। বিয়ের পর থেকে নতুন বাড়ির নানা মুহূর্ত ফ্রেমবন্দি করেন শ্রীময়ী। তাতে দেখা যায় কখনও স্বামী কাঞ্চন বই পড়ছেন আর তিনি মন দিয়ে শুনছেন। আবার কখনও নিজের মতো করে বাড়িতে ছবি তুলছেন।

বিয়ের পর তাদের নতুন সংসারের বেশ কিছু ঝলক দেখা গেলেও নিজেদের বেডরুম কীভাবে সাজিয়েছেন তা দেখা যায়নি। যদিও বুধবার রাতে শ্রীময়ীর পোস্ট দেখে কিছুটা হলেও ধারণা মিলল কেমন করে সাজিয়েছেন ঘরটাকে। রাত তিনটার দিকে ভিডিওটি করেছেন তিনি। তখনও স্বামী-স্ত্রী কারও চোখেই ঘুম নেই।

শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরির ভিডিওতে দেখা যাচ্ছে, খাটে বসে ফোন ঘাঁটছেন কাঞ্চন। আর অন্য দিকে মন দিয়ে ভিডিও করছেন শ্রীময়ী। নিজের ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছেন। নিজেদের বেডরুমে রিসেপশনের একটি বড় ছবি বাঁধিয়ে রেখেছেন তারা। সেই ছবিই দেখা গেল। খবর টিভি৯বাংলার।

কিছুদিন আগে আরজি কর কাণ্ডে একটি বিতর্কিত মন্তব্য করায় কটাক্ষের মুখে পড়তে হয় তৃণমূল বিধায়ক কাঞ্চনকে। তারপর প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করলেও তার প্রতি বিরক্তি কমেনি কারও। উল্টো একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গেছে পোস্ট। সে সময় শ্রীময়ী জানিয়েছিলেন তিনি একেবারেই কাঞ্চনের বক্তব্য সমর্থন করেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত